জামবনিতে বাজ পড়ে মৃত পরিবারের পাশে বিনপুর ও গোপীবল্লভপুরের বিধায়ক

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৪ জুন: জামবনিতে গতকাল দুপুরে বাজ পড়ে মৃত্যু হয় দুই ব্যক্তির। গুরুতর আহত হয়েছিলেন আরও একজন মহিলা। আজ মৃতের পরিবারের পাশে গিয়ে দাঁড়ালেন বিনপুর ও গোপীবল্লভপুরের বিধায়ক। সাথে যে কোনও রকম সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন তারা।

প্রসঙ্গত, গতকাল দুপুরে জমিতে বিজ ধান ফেলার কাজ করছিলেন বৃহস্পতি মাহাত এবং মদন রানা। প্রবল বৃষ্টি ও বাজ পড়ে সেই সময় বাজ পড়ে মাঠেই লুটিয়ে পড়েন তিনজন। তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে তাদের দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর জখম অবস্থায় আরও এক মহিলা চিকিৎসাধীন রয়েছেন। সরকারি ক্ষতিপূরণ যাতে দ্রুত তাদের কাছে পৌছায়। সে ব্যবস্থাও করেন দুই বিধায়ক। এই দুঃখের সময় দুই
বিধায়ককে পাশে পেয়ে অনেকটাই আস্বস্ত পরিবারের লোকজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *