মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল পুজো উদ্বোধনে হাজির সাংসদ বিধায়ক

গোপাল রায়, আরামবাগ, ১৬ অক্টোবর: ভার্চুয়াল পদ্ধতিতে হুগলির দুটো দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার শ্রীরামপুর আরএমএস মাঠের দুর্গা পুজো আর আরামবাগ তিনের পল্লী দুর্গাপুজো উদ্বোধন করেন তিনি।

জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে এই উদ্বোধন দেখতে ভির করে বহু মানুষ। শ্রীরামপুরে পুজো উদ্বোধনে দেখা গেল এক অন্য চিত্র। সাংসদের ছত্র তলায় বিধায়কদের উপস্থিতি। বেশ কিছু দিন ধরে দলের ভেতরেই চলছিল জেলা সভাপতির সঙ্গে সাংসদ ও বিধায়কদের অন্তর্দ্বন্দ্ব। এর পরেই কলকাতায় সাংসদ বিধায়কদের নিয়ে জেলা সভাপতি কে নিয়ে আলোচনায় বসেন রাজ্য নেতৃত্ব। ঠিক তৈরি করা হয় কোর কমিটি, যেখানে রাখা হয়েছে সাংসদ কল্যাণ ব্যানার্জি সহ বিধায়ক প্রবীর ঘোষাল, স্নেহাশিস চক্রবর্তী, বেচারাম মান্না, মন্ত্রী অসীমা পাত্র, তপন দাশগুপ্ত ও দিলীপ যাদব কে। তবে জেলার যে কোনও দলীয় কর্মসূচি জেলা সভাপতি একা করতে পারবেন না। এমনকি গোষ্ঠীদ্বন্দ্ব এতোটাই প্রকাশ্যে চলে আসে যে মুখ্যমন্ত্রী কে হস্তক্ষেপ করতে হয়েছে। তবে আগামী দুই দিনের মধ্যে এই কোর কমিটির বৈঠক হতে চলেছে শ্রীরামপুরে। এদিন পুজো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি সহ প্রবীর ঘোষাল, তপন দাশগুপ্ত সহ একাধিক বিধায়ক ও নেতা কর্মীরা। পাশাপাশি আরামবাগের বয়েজ স্কুল মাঠে তিনের পল্লীর উদ্বোধন হলো ভার্চুয়ালি। এদিন হাজির ছিলেন প্রশাসনিক সর্বস্তরের আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *