স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৯ ফেব্রুয়ারি: করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের উদ্যোগে বিধায়ক তহবিলের অর্থানুকূল্যে ৭, ৯৮, ৫৩০ টাকার বরাদ্দকৃত করিমপুর দু’নম্বর ব্লকের নতিডাঙ্গা দুই নং অঞ্চলের গোড়ভাঙা গ্রামে আজহার ফকির আশ্রম হতে আবু তাহেরের বাড়ি পর্যন্ত রাস্তা তৈরির কাজের শুভারাম্ভ হলো। করিমপুরের গোড়ভাঙা গ্রামে জনকল্যাণ সেবা আশ্রম যা আজাহার ফকির বাবা আশ্রম নামে প্রসিদ্ধ। সেই এলাকায় দীর্ঘদিনের দাবি রাস্তা সংস্কার।

জানা যায়, এই আশ্রমের কর্ণধার মনসুর ফকির রাস্তা সংস্কারের জন্য বিভিন্ন দপ্তর ও পঞ্চায়েতে আবেদন করলেও উনার আবেদনে কেউ সাড়া দেননি। খবরটি আসে বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের কাছে, তৎক্ষণাৎ তৎপর হয়ে বিধায়ক তহবিল অর্থ বরাদ্দ করে এই রাস্তা সংস্কারের উদ্যোগী হন। রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ার জন্য মনসুর ফকির ধন্যবাদ জানিয়েছেন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়কে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে।

