প্রজাতন্ত্র দিবসের দিন টোটো নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ চালক, চাঞ্চল্য শান্তিপুরে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩০ জনুয়ারি: টোটো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ এক টোটো চালক। ঘটনাটি শান্তিপুরের হরিপুর অঞ্চলের মেলের মাঠ এলাকার। জানাগেছে, টোটো চালকের নাম সুকান্ত বিশ্বাস।

পরিবারের দাবি, গত ২৬ জানুয়ারি সকাল আটটার সময় টোটো নিয়ে কাজে বেরিয়ে স্ত্রী’কে ফোনে বলেন, নবদ্বীপের মায়াপুরে যাচ্ছি তারপরেই ফোন রেখে দেন। ঐ দিন বাড়ি না ফেরায় সকালে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে তার পরিবার। তাদের দাবি, পাঁচদিন পেরিয়ে গেলেও কোনো খোঁজ পাওয়া‌ যায়নি ওই টোটো চালকের। যার কারণে দুশ্চিন্তায় রয়েছেন তারা। তাদের দাবি, গত পাঁচ দিন ধরে একইভাবে ওই টোটো চালকের সন্ধানে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন তার স্ত্রী সহ গোটা পরিবার। কিন্তু শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানালেও পুলিশ এখনও পর্যন্ত নিরব। পুলিশ যদি সঠিক তদন্ত করে ওই টোটো চালকের সন্ধান বের করার চেষ্টা করে তাহলে দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে বলে জানান ওই টোটো চালকের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *