তিন বিঘা বাগানের চা গাছ উপড়ে ফেলে দিল দুষ্কৃতীরা

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৩ জুন: রাতের অন্ধকারে প্রায় তিন বিঘা চা বাগানের চা গাছ উপড়ে ফেলে দিল দুষ্কৃতীরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের অম্বিকানগর এলাকায়।

চা বাগানের মালিক এসেরুল হক জানিয়েছেন, আজ সকালে বাগানে কাজ করতে গেলে বিষয়টি তাঁর নজরে আসে। তিনি দেখতে পান চা বাগানে প্রায় তিন বিঘা চা পাতার গাছ উগরে ফেলে দিয়েছে দুষ্কৃতীরা। কারও সাথে তাঁর ব্যক্তিগত শত্রুতা নেই। তবে কি কারণে তাঁর এত বড় ক্ষতি করল দুষ্কৃতীরা তিনি জানেন না।

খবর জানাজানি হতেই এলাকার মানুষ সেখানে ভির জমাতে শুরু করে। এই ঘটনায় পুলিশে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন চা বাগানের মালিক এসেরুল হক। যারা এই ধরনের কাজ করেছে তাদের চিহ্নিত করে পুলিশের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তিনি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কেউ বা কারা চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তারা। পাশাপাশি পুলিশে অভিযোগ জানানোর পরে পুলিশ এই ঘটনার সঠিক সুরাহা না করলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ার দিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *