আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৪ ফেব্রুয়ারি: রবিবার রাতে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় মাহাদিয়া গোপালপুর এলাকায় তৃণমূল কর্মীকে গুলি করল দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে আহতের নাম বরুন ঘোষ (৩৮)। গুরুতর জখম অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসা জন্য। পরে বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, পুরোনো বিবাদ ও ৩৩হাজার টাকা পাবে সেই টাকা চাইলে দেওয়া হয় নি, বিজেপি কর্মী শান্ত পাল ও প্রদীপ হালদার এই গুলি করেছে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ প্রশাসন ।পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে।

