চাপড়ায় স্বামীকে লক্ষ্য করে ছোড়া দুষ্কৃতিদের গুলি লাগল স্ত্রীর পায়ে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১১ আগস্ট: স্বামীকে মারতে এসে স্ত্রীর পায়ে লাগল গুলি। নদিয়ার চাপড়া থানার ছোট বালিয়াডাঙ্গা পাড়ার ঘটনা। প্রাথমিক ভাবে জানা যায় পুরনো শত্রুতার জেরেই গতকাল রাতে কয়েকজন দুষ্কৃতী বীরেন বাবুকে মারতে আসে।

অভিযোগ, বীরেন ঘোষ নামে ওই ব্যক্তিকে রাত ১ টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী বাড়িতে ঢুকে গুলি করার চেষ্টা করে। সেই গুলি তার স্ত্রী বিজলী ঘোষের পায়ে লাগে। প্রথমে আহত মহিলাকে চাপড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান পরিবারের লোকেরা। পরে অবস্থার অবনতি হলে কৃষ্ণনগর হাসপাতাল থেকে কল্যাণীর জেএনএম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে কি কারণে দুষ্কৃতীরা গুলি চালালো তা স্পষ্ট নয় পরিবারের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *