যাত্রী প্রতীক্ষালয়ে মুখ্যমন্ত্রীর ছবিতে কাদা লেপে দেওয়া এবং দুর্গা মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে উত্তেজনা গোঘাটে

আমাদের ভারত, আরামবাগ, ১৭ অক্টোবর: যাত্রী প্রতীক্ষালয়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কাদা লেপে দেওয়া এবং প্রতীক্ষালয়ের পিছনে এক শিল্পীর তৈরি করা দুর্গা মূর্তি ভাঙ্গচুরের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গোঘাট থানার ভিকদাস এলাকায়।

জানাগেছে, গতকাল গভীর রাতে কে বা কারা মুখ্যমন্ত্রীর ছবিতে কাদা লেপে দেয়। তারই সাথে সেখানে যে দুর্গা মূর্তি তৈরী হচ্ছিল সেই মূর্তিটিও ভাঙ্গচুর করার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। সকালে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পান। এরপরই গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোঘাট থানার পুলিশ। এই ঘটনায় গোঘাট থানার পুলিশ তদন্তে নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *