জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ জুন: শনিবার সবংয়ের হরিরহাট অনাথ স্মৃতি গার্লস হাই স্কুলের অডিটোরিয়াম হলে সবং ও পিংলা ব্লকের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে সেরা দশ স্থানাধিকারীকে সংবর্ধনা দেওয়া হল। প্রায় আড়াইশো ছাত্র ছাত্রীর হাতে পুরষ্কার ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান মন্ত্রী মানস ভুঁইঞা। তিনি আগামী দিনে কৃতি ছাত্র-ছাত্রীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

এদিন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশা রানি, পুলিশ সুপার দীনেশ কুমার, বিধায়ক অজিত মাইতি, এডিএম কুহুক ভুসন, খড়গপুর এসডিও দিলীপ মিশ্র, অতিরিক্ত পুলিশ সুপার রানী মুখার্জি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও তৃণমূল নেতৃত্ব।

