আমাদের ভারত, কলকাতা, ২৪ জুন: করোনার অতিমারীতে সাধারণ মানুষের পাশে এগিয়ে এল ফিনিক্স ইন্ডিয়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রুপ। বুধবার স্ট্যান্ড রোড এলাকায় বিনামূল্যে শহরের নাগরিকদের মধ্যে স্যানিটাইজার ও মাস্ক বিলি করে। কলকাতা পুলিশ ও ফিনিক্স ইন্ডিয়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রুপ যৌথভাবে মাস্ক বিলি করে।
স্ট্যান্ড রোডে প্রায় এক হাজার জন মানুষের মধ্যে স্যানিটাইজার ও মাস্ক বিলি করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফিনিক্স ইন্ডিয়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রুপের কর্ণধার জ্যোতিপ্রকাশ দাস, অফিসার ইনচার্জ অমরেশ ঘোষ, হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের অতিরিক্ত অফিসার ইনচার্জ সৌমেন্দু ভট্টাচার্য।

