জমে উঠেছে মেদিনীপুরের ১৯ নং ওয়ার্ডের জগদ্ধাত্রী পুজোর মন্ডপ, উদ্বোধন করলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের
১৯ নং ওয়ার্ডের সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর মন্ডপ। এবার ১৫ তম বর্ষ। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে হচ্ছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। মণ্ডপের চারদিক সহ আশপাশের এলাকায় সেজে উঠেছে রঙিন আলোর রোশনাইয়ে।

পুজো কমিটির উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রসেনজিৎ পান্ডব জানান, প্রতিবছরের মতো এবারও মাতৃ আরাধনার সাথে সাথেই তাঁরা বেশ কিছু সামাজিক কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকেন। দু’বছরের করোনা আবহ কাটিয়ে প্রতিদিনই মন্ডপে ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। আজ সন্ধ্যায় এলাকার প্রায় হাজার পাঁচেক অধিবাসীদের অন্নভোগ বিতরণ করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রা অভিনেত্রী সন্দীপ্তা সেন।

এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞা, পুজো কমিটির সভাপতি রামানন্দ মুখোপাধ্যায়, সম্পাদক গোপাল নাগ, ভাস্কর দত্ত, বিধায়ক দিনেন রায়, সমাজসেবী প্রদ্যুৎ ঘোষ সুজয় হাজরা, সরকারি আইনজীবী সুকুমার পড়িয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ পান্ডব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *