আমাদের ভারত, ২৬ এপ্রিল: করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য নির্বাচন কমিশনকে দায়ি করল মাদ্রাজ হাইকোর্ট। বিচারপতির প্রশ্ন, দলগুলি যখন প্রচার করছিল তখন কি কমিশন অন্য গ্রহে ছিল? কমিশনের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হওয়া উচিৎ বললেন বিচারপতি সঞ্জিব ব্যানার্জি। কোভিডবিধি মেনে কী ভাবে ভোট গননা হবে তা ৩০ এপ্রিলের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে আদালত। প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ২ মে ভোট গননা বন্ধ করে দেওয়ার হঁশিয়ারি দিয়েছেন বিচারপতি।

