যুবককে পিষে রাস্তায় মিশিয়ে দিল লরি, পুরুলিয়ায় চাপা উত্তেজনা

সাথী দাস, পুরুলিয়া, ২ মে: পুরুলিয়া শহরের তেলকল পাড়ায় লরি চাপায় মৃত্যু হল এক যুবকের। নুনের বস্তা বোঝাই দাঁড়িয়ে থাকা ১৪ চাকার লরিটি আচমকা পিছতে থাকে। রোদ থেকে নিস্তার পেতে ওই যুবক শুয়ে ছিলেন। পিছতে থাকা ওই লরিটি তখনই ওই যুবককে চাপা দেয়।

লরির চাপায় একে বারে মাটিতে মিশে যায় ওই যুবকের দেহ। ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া সদর থানার পুলিশ। দেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ঘটনায় চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। ঘটনার পরই ঘাতক লরির চালক পালিয়ে যায়। লরিটিকে আটক করে পুলিশ। 0স্থানীয়ভাবে জানা গিয়েছে, মৃতের নাম সঞ্জয় বাউরি (২৬)। বাড়ি তেলকল পাড়া এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *