জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ জুন: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার সাংবাদিকদের বহু বছরের দাবি পূরণ হতে চলেছে। সরকারি সহায়তায় মঙ্গলবার প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায়, জেলা প্রশাসনের সহযোগিতায় মেদিনীপুর শহরে সরকারি জায়গার উপর প্রেসক্লাবের গৃহ নির্মাণ হবে।
এদিন ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে তার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলাশাসক ডা: রশ্মি কোমল, জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি, মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দীনেন রায়, বিধায়ক জুন মালিয়া সহ এক ঝাঁক জেলা প্রশাসনের আধিকারিক। ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি সৌমেশ্বর মন্ডল, সম্পাদক সুজয় খাঁড়া সহ ক্লাবের সমস্ত সদস্য।

