লোকাল ট্রেন চলল না, হতাশ পুরুলিয়াবাসী

সাথী দাস, পুরুলিয়া, ৩১ অক্টোবর: সরকারি নির্দেশিকা না আসায় দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে লোকাল ট্রেন চলল না। এতে হতাশ হয়ে পড়েছেন যাত্রীরা। পুরুলিয়া স্টেশনে রবিবার সেই দৃশ্যই দেখা গিয়েছে। বিভিন্ন স্টেশনে কিছু যাত্রী উৎসাহ নিয়ে স্টেশনে খোঁজ খবর নেন। পুরুলিয়া স্টেশনের রেলের অনুসন্ধান কেন্দ্রে খোঁজ নিয়ে হতাশা নিয়ে ফিরে যেতে দেখা গিয়েছে যাত্রীদের। পুরুলিয়াবাসী চাইছেন পুরুলিয়াতেও সরকারি নিয়ম অনুযায়ী লোকাল ট্রেন চলাচল করুক। এই ব্যাপারে রেল কর্তৃপক্ষ বৈষম্যমূলক আচরণ যেন না করে।

আদ্রার ডিআরএম মণীশ কুমার বলেন, “হেড কোয়ার্টারের সঙ্গে একটা যোগাযোগ চলছে। কিছু লোকাল ট্রেন চলবে।”

প্রসঙ্গত, পুরুলিয়া স্টেশন থেকে এবং স্টেশন দিয়ে হাতে গোনা কয়েকটি ট্রেন চলাচল করছে। যার মধ্যে পুরুলিয়া থেকে হাওড়া এবং হাওড়া থেকে পুরুলিয়া গামী পুরুলিয়া এক্সপ্রেস ও হাওড়া-চক্রধরপুর প্যাসেঞ্জার রয়েছে। তা ছাড়া গোমো চক্রধরপুর আপ ও ডাউন ট্রেন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *