রাজেন রায়, কলকাতা, ৩০ জুন: বুধবার উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার ওপর ফের স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট। এই সংক্রান্ত বিষয়ে শাসক দলের দিকে তোপ দাগেন বাম নেতা অশোক ভট্টাচার্য। সেইসঙ্গে একাধিকবার তৃণমূল কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শোনা যায় তাঁকে। তিনি সমগ্ৰ বিষয়টির সমালোচনা করে বলেন, পিছনের দরজা খুলে চাকরি দিতে গিয়েই মেধাতালিকার দিকে খুব একটা নজর দিচ্ছে না রাজ্য সরকার। যারফলে মামলায় বারবার আসছে স্থগিতাদেশ।
তাই অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হওয়া প্রয়োজন বলে দাবি করেন অশোক ভট্টাচার্য। তার সাথে ফের রাজ্যের শাসক দলের দিকে আক্রমন শানিয়ে তিনি জানান, বর্তমানে ট্রেন্ডার ছাড়াই পুর নিগমের সব কাজ করছে প্রশাসক মন্ডলীর সদস্যরা। সেইসঙ্গে তাঁর দাবি, বিগত দু’মাস ধরে একটিও প্রজেক্ট রাজ্য সরকারের তরফ থেকে আনতি পারেনি বর্তমান প্রশাসক মন্ডলীর সদস্যরা। যার ফলে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সমগ্ৰ শিলিগুড়ির বাসিন্দাদের। এবং বিশ্বাস হারাচ্ছে সাধারণ মানুষ।
অশোক ভট্টাচার্য বলেন, প্রশাসক মন্ডলীর প্রথম কাজ হবে করোনা পরিস্থিতিকে মোকাবিলা করা এবং তা নিয়ন্ত্রনের ব্যবস্থা করা। যাতে আগামী দিনে কিছুটা হলেও স্বস্তি খুঁজে পায় সাধারণ মানুষ। কিন্তুু গত একমাসে পুর নিগম করোনা পরিস্থিতি সামাল দিতে একে বারেই ব্যার্থ হয়েছে। তার পাশাপাশি নির্বাচনের পূর্বে করোনা পরিস্থিতি শিলিগুড়িবাসীকে শাসক দলের কর্মীরা যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পুরোটাই বিফলে গিয়েছে। তাই তিনি দাবি করেন, করোনার এই পরিস্থিতিতে যা করনীয় বা যে রকম সাহায্যের প্রয়োজন তা করতে প্রস্তুত রয়েছে তাঁর সহকর্মীরা।

