সাথী দাস, পুরুলিয়া, ১৫ ফেব্রুয়ারি: সদলবলে বাঘমুন্ডির তৃণমূল নেত্রী বিজেপিতে যোগ দিলেন। আজ বিজেপির পুরুলিয়া জেলা সদর কার্যালয়ে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। বাগমুন্ডি বিধানসভার সেরেংডি অঞ্চলের বিভিন্ন বুথ থেকে তৃণমূল কংগ্রেসের বাঘমুন্ডি ব্লক সভানেত্রী ভবানী মাহাতোর নেতৃত্বে ১০৭টি পরিবারের ৪৫০ জন তৃণমূল কংগ্রেস কর্মী যোগ দেন বলে জানান বিজেপির জেলার সাধারণ সম্পাদক শংকর মাহাতো।


