পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়’কে শেষ শ্রদ্ধা ভারত সেবাশ্রম সঙ্ঘের 

আমাদের ভারত, ৫ নভেম্বর: ছাত্রাবস্থা থেকেই ভারত সেবাশ্রম সঙ্ঘের সঙ্গে ওতপ্রত ভাবে জড়িয়ে ছিলেন প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বন্যা, খরা বা যেকোনো ধরনের দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে সঙ্ঘের সন্নাসীদের সঙ্গে সেবা কাজে ঝাঁপিয়ে পড়তেন তিনি। সুব্রতবাবুর চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে সঙ্ঘের সন্নাসী ও স্বেচ্ছাসেবকদের মধ্যেও।

সঙ্ঘের পক্ষ থেকে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে কলকাতার রবীন্দ্র সদনে সকাল ১১ টা নাগাদ উপস্থিত হন  সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ সহ অন্যান্য সন্নাসীরা। স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, সুব্রতবাবু সঙ্ঘের যে কোনো কাজে সব সময় পাশে থাকতেন। তাই তাঁর চলে যাওয়ায় অনেক ক্ষতি হয়ে গেল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *