সাথী দাস, পুরুলিয়া, ৩ আগস্ট: ত্রিপুরায় তৃণমূল নেতার গাড়িতে হামলার প্রতিবাদে পুরুলিয়ায় তৃণমূলের প্রতিবাদ বিক্ষোভ কর্মসুচি পালন হল। এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কুশ পুতুল পোড়ায় তৃণমূল। পুরুলিয়া শহরের টাক্সি স্ট্যান্ডে দলীয় কর্মসূচিতে অংশ নেন তৃণমূল নেতৃত্ব।

প্রসঙ্গত, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক চ্যাটার্জি সোমবার প্রথমবার ত্রিপুরায় যান। সেখানে ত্রিপুরেশ্বরী মন্দিরে যান তিনি। মাঝপথে অভিষেকের গাড়ির উপর হামলা চালানোর অভিযোগ ওঠে। লাঠি দিয়ে তাঁর গাড়ির সামনের কাঁচে মারা হয় বলে অভিযোগ। ওই ঘটনার প্রতিবাদে পুরুলিয়া শহর সহ বিভিন্ন ব্লকে বিক্ষোভ কর্মসূচি পালন করে দল বলে জানান তৃণমূল কংগ্রেসের জেলা মুখ পাত্র নবেন্দু মাহালি।


