অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১০ এপ্রিল: জঙ্গল মহলে স্বায়ত্ত শাসনের দাবিতে ঝাড়খন্ডি মানুষকে একত্রিত হয়ে আন্দোলনের ডাক দিলেন ঝাড়খন্ড অনুশীলন পার্টির সভাপতি আদিত্য কিস্কু। জঙ্গল মহলের মানুষ বর্তমান সরকারের সময়ও বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এখানকার শিক্ষিত বেকারদের বদলে পূর্ব মেদিনীপুরের বিজেপি নেতা শুভেন্দু তার পূর্ব মেদিনীপুরের লোকেদের সমস্ত রকম বিভাগে চাকরি দিয়েছে। কৃষি থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে নিয়োগ ও অনান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত জঙ্গলমহল বাসী। তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার একমাত্র উপায় স্বায়ত্ত শাসন। সেটা অাদায়ের লক্ষ্যে সমস্ত জঙ্গল মহলের ঝাড়খন্ডি মানুষের কাছে আজ সভা থেকে আন্দোলনের ডাক দেন আদিত্যবাবু। সমস্ত ঝাড়খন্ড দলগুলিকে একত্রিত হয়ে এই আন্দোলনকে সহোযোগিতার আহ্বান জানান তিনি। আগামী দিনে আরো কর্মসূচি গ্রহণ করা হবে বলে তাদের তরফ থেকে জানানো হয়।
আজ ঝাড়গ্রামের একটি অতিথিশালায় ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের একাংশের ব্লক স্তরীয় নেতাদের মিটিংয়ে ডাকা হয় এবং উল্লেখযোগ্য ভাবে বেশির ভাগ ব্লকের সদস্যরা আজ এই মিটিংয়ে যোগদান করেন। যা ঝাড়খন্ডি নেতৃত্বের কাছে একটা বড় পাওনা। এবার লক্ষ্য ফের ঝাড়খন্ডি আন্দোলনকে শক্তিশালী করে দাবি আদায়ে সচেষ্ট হওয়া।

