জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ আগস্ট: সারা রাজ্যের সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি এবং সাংসদ দিলীপ ঘোষের বাংলোতে কার্যত ধুমধামের সঙ্গে পালিত হল জন্মাষ্টমী উৎসব। উৎসব ঘিরে দিলীপ ঘোষের রেলের বাংলোতে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন। বিজেপির মণ্ডল সভাপতি এবং দিলীপ ঘোষের টিমের মধ্যে পটকা ফাটানো প্রতিযোগিতাও হয়। অনুষ্ঠান দেখার জন্য আশেপাশ এলাকার মানুষজন এবং বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

দিলীপ ঘোষ ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন খড়্গপুর সদরের বিজেপির তারকা বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়, রাজ্য নেতা তুষার মুখার্জি, খড়্গপুরের অবজারভার লক্ষ্মীকান্ত সাহু সহ অন্যান্যরা।
দিলীপ ঘোষ জানান, এটা কোনও রাজনৈতিক অনুষ্ঠান নয়, রাজ্যজুড়ে বিজেপি কর্মী সমর্থকরা শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করছে।

