আমাদের ভারত, জলপাইগুড়ি, ১১ নভেম্বর: সরকারি কর্মীদের পাহাড় সমান ডিএ বাকি’র প্রতিবাদে আন্দোলনে নামল সংগ্রামী যৌথ মঞ্চের জলপাইগুড়ি শাখা। শুক্রবার হামিক পাড়া থেকে মিছিল শুরু হয়ে জেলা শাসক দফতরে মঞ্চের নেতা কর্মীরা হাজির হলেন।আন্দোলনকারীদের জেলা শাসকের মূল গেটে পুলিশ আটকে দেন। প্রতিনিধিরা জেলা শাসককে দাবিপত্র তুলে দিলেন।
মঞ্চের অভিযোগ, দেশের সব রাজ্যে ডিএ ঠিক ভাবে দেওয়া হচ্ছে। শুধু মাত্র একটি রাজ্য পশ্চিমবঙ্গের ডিএ ৩৫ শতাংশ ডিএ বাকি। মূল্য বৃদ্ধি বাজারে ডিএ নিয়ে চলছে তালবাহানা। হাইকোর্টে মামলা হেরে যাওয়ার পরেও ডিএ নিয়ে উদাসীন রাজ্য সরকার। মঞ্চের জলপাইগুড়ি আহ্বায়ক অশোক মজুমদার বলেন,”এভাবে চলতে পারে না। সব কিছু চলছে কিন্তু ডিএ বন্ধ। আনাদের সংসার চলছে না।উল্টো পালটা জায়গায় টাকা ব্যয় করছেন কিন্তু ডিএ দিচ্ছেন না মুখ্যমন্ত্রী। দাবি মানা না হলে ইতিমধ্যে ঘোষণা হয়েছে ১৯ ডিসেম্বর উত্তরকন্যা অভিযান করব। জানুয়ারি মাসের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামব।”

