আরএসএস-এর বৈঠকে মাত্রা পাবে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের বিষয়

বিশেষ প্রতিনিধি, আমাদের ভারত, ২৬ অক্টোবর: ধারওয়াড়ে (কর্নাটক) রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অখিল ভারতীয় কার্যকারিনী বৈঠকে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের বিষয়টি মাত্রা পাবে। মঙ্গলবার এই কথা জানান সঙ্ঘের প্রচারপ্রমুখ (দক্ষিণবঙ্গ) বিপ্লব রায়।

বৃহস্পতি থেকে শনি অর্থাৎ ২৮, ২৯, ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে ধারওয়াড়ের বৈঠক। এ কথা জানিয়ে বিপ্লববাবু বলেন, “করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় দশ লক্ষ সঙ্ঘ কার্যকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এটি ছাড়াও আলোচ্য বিষয়গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার এবং স্বাধীনতা অমৃত মহোৎসবের কর্মসূচি।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর বলেছেন যে দেশে করোনার তৃতীয় তরঙ্গ নিয়ে জল্পনা চলছে। তৃতীয় তরঙ্গ মোকাবিলায় জুলাই মাসের প্রান্ত প্রচারকদের নিয়ে অখিল ভারতীয় বৈঠকে কার্যকর্তাদেরকে বিশেষ প্রশিক্ষণের কথা বিবেচনা করা হয়। এর পর সারা দেশে দেড় লাখেরও বেশি জায়গায় প্রশিক্ষণ কর্মসূচি নেয়া হয়েছিল এবং ১০ লাখেরও বেশি কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তৃতীয় কোনো ঢেউ না থাকলেও পরিস্থিতি পর্যালোচনাসহ প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হবে।

আগামী ২০২৫-এ, সঙ্ঘের শত বছর পূর্ণ হচ্ছে। একটি তিন বছরের পরিকল্পনা এবং শ্রী গুরু তেগ বাহাদুরজির ৪০০ তম প্রকাশ পর্ব উপলক্ষে বিভিন্ন জায়গায় আয়োজিত কর্মসূচি নিয়েও বৈঠকে আলোচনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *