তালিবানের জয়ে যেসব ভারতীয় মুসলমান আনন্দিত, তারা আরও ভয়ঙ্কর, বিস্ফোরক নাসিরুদ্দিন শাহ

আমাদের ভারত, ২ সেপ্টেম্বর:
আবার তালিবানদের দখলে চলে গেছে আফগানিস্থান। গোটা বিশ্ব আশঙ্কিত কাবুলের জঙ্গি শাসনের পুনরাবৃত্তি ঘিরে। কিন্তু ভারতের মুসলমানদের একাংশ এই ঘটনায় রীতিমতো উল্লসিত, এমনটাই অভিযোগ করেছেন বর্ষীয়ান ভারতীয় অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তাঁর বক্তব্য, “যে ভারতীয় মুসলিমরা তালিবানের জয় উদযাপন করছেন তারা আরও ভয়ঙ্কর।

বুধবার রাতে সোশ্যাল মিডিয়া একটি ভিডিও বার্তা দেন ৭১ বছরের এই বর্ষীয়ান অভিনেতা। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, আফগানিস্তানে তালিবানের ক্ষমতায় ফিরে আসা দেখে যখন গোটা বিশ্ব যখন সন্ত্রস্ত তখন ভারতীয় মুসলমানদের একাংশ জয় উদযাপন করছেন। নাসিরুদ্দিন শাহ বলেন, ” তালিবানের প্রত্যাবর্তনে যারা উল্লাসিত তাদের প্রশ্ন করতে চাই, আপনারা কি সেকেলে অসভ্য বর্বর সমাজের পক্ষপাতী? আপনারা কি নতুন দিনের আধুনিক ইসলামকে চান না? ”

নাসিরুদ্দিন শাহ আরও দাবি করেন, বিশ্বের অন্যত্র ইসলামের যে ব্যাখ্যা করা হয় এদেশে সেভাবে শিক্ষা দেওয়া হয় না। তিনি বলেন, “ঈশ্বরের কাছে প্রার্থনা করি এমন দিন যেন না আসে যে সত্যিকারের ইসলামকে আমরা চিনে উঠতে পারলাম না। তাঁর দাবি, আমি একজন ভারতীয় মুসলিম যেমন বহু বছর আগে মির্জা গালিব ছিলেন। ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক এমনই যে আমার কোনো রাজনৈতিক ধর্মের প্রয়োজন নেই।”
বর্ষীয়ান এই অভিনেতার ভিডিওবার্তা ব্যাপক ভাইরাল হয়েছে।

১৫ আগস্ট কাবুল দখল করে আনুষ্ঠানিকভাবে সেদেশে নতুন করে আধিপত্য কায়েম করছে তালিবান জঙ্গিরা। এর ফলে শুধু আফগানিস্থান নয় গোটা বিশ্ব আতঙ্কিত। যদিও তালিবানরা দাবি করেছেন, তারা এখন আর আগের মতো নেই। তালিবানতাদের মতে তালিবান- ২ আগের চেয়ে অনেক সংযত। তারা বলেছেন, তারা মহিলাদের উচ্চশিক্ষায় বাধা দেবেন না। কিন্তু ছেলে ও মেয়েদের একসাথে শিক্ষায় তারা আবার বিশ্বাসী নয় জানিয়ে দিয়েছে। ফলে দিনযত এগোচ্ছে তালিবানের যে পুরনোপন্থী চিন্তাভাবনা তা আবারো স্পষ্ট হচ্ছে, সঙ্গে বাড়ছে মানুষের উদ্বেগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *