কৃষকদের উপার্জন বৃদ্ধি হয়েছে, তাই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে পোস্টকার্ড বিতরণ 

জে মাহাতো, মেদিনীপুর, ৭ অক্টোবর:
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর গৃহীত পদক্ষেপে কৃষকদের উপার্জন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নতি হয়েছে বলে রাজ্য বিজেপির দাবিl এজন্য প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে শুভেচ্ছা জানানোর জন্য সাধারণের মধ্যে সাদা পোস্টকার্ড বিতরণ করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। 

আজ বৃহস্পতিবার সকালে খড়গপুর শহরের 33নং ওয়ার্ডের রথতলা এলাকায় সাধারণ মানুষের হাতে তিনি সাদা পোস্ট কার্ডগুলি তুলে দিয়েছেন। মেদিনীপুরের সাংসদের সঙ্গে ছিলেন খড়গপুর শহরের বিভিন্ন ওয়ার্ডের বিজেপি নেতা কর্মীরাl তাঁরা সাদা পোস্টকার্ডগুলি জনসাধারণের মধ্যে বিলি করতে সাংসদকে সহযোগিতা করেনl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *