ফুটপাতবাসীদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন খড়গপুর টাউন থানার আইসি

জে মাহাতো, পশ্চিম মেদিনীপুর, ২৫ ডিসেম্বর:
কনকনে শীতের রাতে ফুটপাতবাসীদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন খড়গপুর টাউন থানার আইসি বিশ্ব রঞ্জন বন্দোপাধ্যায়l শুক্রবার রাতে ঘড়ির কাঁটা অনুসারে ২৫ শে ডিসেম্বর, বড়দিন শুরু হতেই  সান্তাক্লজের মত দরাজ হৃদয়ে গরুব দুঃস্থ ফুটপাতবাসী মানুষদের পাশে উপস্থিত হন খড়্গপুর টাউন থানার আইসি।

কনকনে ঠান্ডায় জুবুথুবু অবস্থায় রাস্তার পাশে ফুটপাতে বসে থাকা দরিদ্র অসহায় মানুষদের কম্বল দিয়ে সহায়তা করতে দেখা গেছে তাকে। খড়গপুর শহরের ফুটপাতে শুয়ে থাকা অসহায় মানুষদের গায়ে তিনি কম্বলগুলি জড়িয়ে দেন। কনকনে ঠান্ডার মধ্যে কম্বলের উষ্ণতা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ফুটপাতবাসীরা। পুলিশের এই মানবিক উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন শহরবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *