পরকীয়ার শাস্তি, গৃহবধূকে জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গোটা গ্রামে

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ জুন:
পরকীয়ার শাস্তি। গৃহবধূকে জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গোটা গ্রাম। মধ্যযুগীয় এই ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার প্রতাপপুর গ্রামে। ওই গৃহবধূ প্রথম স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ না করে অন্য আরেক যুবকের সাথে বছর দুই আগে পালিয়ে যায়। ২৫ জুন ওই যুবককে নিয়ে সে ফের প্রতাপপুরে ফিরে আসে এবং স্বামী স্ত্রী হিসেবে বসবাস শুরু করে। এতে ক্ষিপ্ত হয়ে ওই গৃহবধূর প্রথম স্বামীর বাড়ির লোকজন এবং গ্রামের কিছু মাতব্বর ওই গৃহবধূকে জুতোর মালা পরিয়ে সারা গ্রাম ঘোরান। বিচারের নামে এই শতাব্দীতে মধ্যযুগীয় শাস্তি এবং আইন হাতে তুলে নেওয়াকে লজ্জাজনক বলে নিন্দা করছেন অনেকেই। এই ঘটনার সাথে জড়িত থাকায় ঘাটাল থানার পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, ওই গৃহবধূর বছর দশেক আগে বিয়ে হয়েছিল এবং তার দুটি সন্তান আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *