জন্মদিনে ক্যান্সার রোগীদের জন্য মাথার চুল দান করলেন গৃহবধূ 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৫ আগস্ট: মাথার চুল উঠে যাওয়া ক্যান্সার রোগীদের জন্য নিজের মাথার চুল দান করে বৃহস্পতিবার তার জন্মদিন পালন করলেন মেদিনীপুর শহর লাগোয়া তলকুই এলাকার বাসিন্দা বছর ৩৩ -এর গৃহবধূ পায়েল পাল। বৃহস্পতিবার ৩৪ তম জন্মদিন উপলক্ষ্যে মাথার চুলের কুড়ি ইঞ্চি অংশ কেটে দান করলেন ক্যান্সার রোগীদের জন্য। পায়েল পাল ক্যান্সার রোগীদের জন্য চুল দানের বিষয়টি প্রথম শোনেন বছর চারেক আগে। সংবাদপত্রেও এরকম খবর দেখে মন স্থির করেন তিনিও চুল দান করবেন। সেইমতো বৃহস্পতিবার তার জন্মদিন উপলক্ষ্যে ক্যান্সার রোগীদের পরচুলা বানানোর জন্য ২০ ইঞ্চি চুল কেটে দান করেছেন।

জন্মদিনকেই উপযুক্ত দিন মনে করে পায়েল চুল কেটে কুরিয়ারে মুম্বাইয়ের “মদত” ট্রাস্টের কাছে পাঠিয়েছেন। তারাই চুল সংগ্রহ করে ক্যান্সার রোগীদের জন্য পরচুলা তৈরি করে বিনামূল্যে তা সরবরাহ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *