গরম যত পড়ছে তৃণমূল আইসক্রিমের মত ততই গলে যাচ্ছে: মহম্মদ সেলিম

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ মার্চ: গরম যত পড়ছে তৃণমূল আইসক্রিমের মত ততই গলে যাচ্ছে। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী তপন ঘোষের সমর্থনে গড়বেতা শহরে নির্বাচনী জনসভাতে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। এছাড়াও তিনি বলেন, দশ বছর নাকি উন্নয়ন হয়েছে ব্যানার ফেস্টুন ছেয়ে প্রচার করা হচ্ছে, অথচ নন্দীগ্রামে যখন নিজের পা ভাঙ্গল তখন আশপাশে কোনেও হসপিটাল বা চিকিৎসাকেন্দ্র ছিল না ওই পরিষেবা দেওয়ার মতো। প্লাস্টার করতে গ্রিন করিডর করে কলকাতায় নিয়ে যেতে হয়েছিল এই হচ্ছে দশ বছরের উন্নয়ন। এই দিন উক্ত সভায় উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম, তরুণ রায় সহ অন্যান্য সিপিএম নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *