চোপড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড জুতার দোকানে, স্থানীয় মানুষের সহযোগিতায় রক্ষা

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৮ অক্টোবর: ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল একটি জুতার দোকান। বুধবার রাতে চোপড়া থানার কালাগছে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান স্থানীয় দোকানদার কৃষ্ণপদ সরকার। পাশের দোকানদার সুজন পাল হঠাৎ করেই দোকানের মধ্যে থেকে প্রচন্ড ধোঁয়া বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করে সকলকে জানান। তাঁর চিৎকারে আশেপাশের দোকানদাররা ছুটে আসেন। তাঁরাই জুতোর দোকানের মালিককে ফোন করার পাশাপাশি দোকান খুলে আগুন নেভানোর কাজে নেমে পড়েন। খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশ সহ ইসলামপুর দমকল বাহিনীকে। এর মধ্যেই স্থানীয়দের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হলেও পুলিশ প্রশাসনের দেখা মেলেনিনি ঘটনাস্থলে।

দোকানের মালিক কৃষ্ণপদ সরকার বলেন এক থেকে দেড় লক্ষ টাকার জিনিসপত্র আগুনে পুড়ে গেছে। স্থানীয় মানুষ সহযোগিতা না করলে হয়তো ক্ষতির পরিমাণটা আরো অনেক বেড়ে যেত। তবে কি করে আগুন লাগলো বুঝতে পারছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *