কালিয়াগঞ্জ ব্লকে ভোট কর্মীদের করোনা টিকা দেওয়া শুরু করল জেলা স্বাস্থ্য দপ্তর

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২ মার্চ: নির্বাচনের নির্ঘন্ট ঘোষণায় ভোটের ঢাকে কাঠি পড়েছে কিছুদিন আগেই। আর ভোটের ঢাকে কাঠি পড়তেই ভোটকর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় রাজ্যজুড়ে শুরু হয়েছে ভোটকর্মীদের করোনা ভ্যাক্সিনেশন প্রক্রিয়া। কালিয়াগঞ্জ ব্লকেও ভোট কর্মীদের করোনা টিকা দেওয়া শুরু করল জেলা স্বাস্থ্য দপ্তর।

এবার ৮ দফায় হবে পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট। বিশাল সংখ্যক ভোটারের সংস্পর্শে আসবেন ভোট কর্মীরা। স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে ভোটকর্মীদের করোনা ভ্যাক্সিন দিল স্বাস্থ্য মন্ত্রক। কিছু দিন থেকে উত্তরোত্তর বেড়েই চলেছে করোনা সংক্রমণ। নির্বাচনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু সরকারি কর্মীরা ভোটের কাজের সাথে যুক্ত হওয়ায় তারা ভোটের দিন অসংখ্য মানুষের সংস্পর্শে আসবেন। যাতে কোনও ভোট কর্মীরা করোনা ভাইরাসে আক্রান্ত না হয় সেই কারণে রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে করোনা ভ্যাক্সিন দেওয়া শুরু হয়েছে। এমনই চিত্র দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। কালিয়াগঞ্জের কুনোর ব্লক স্বাস্থ্য কেন্দ্র থেকে ভোট কর্মীদের করোনা ভ্যাক্সিন প্রদান করা হয়েছে।

করোনা ভ্যাক্সিন পেয়ে খুশি ভোট কর্মীরা। তাঁদের বক্তব্য, ভোটের সময় অনেক ভোটারদের সংস্পর্শে আসেন তাঁরা। সেই কারণে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ভ্যাক্সিন দেওয়া হচ্ছে। এবারে তাঁরা নিশ্চিন্তে ভোটের সময় কাজ করতে পারবেন বলে জানিয়েছেন ভোট কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *