ইসলামপুর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা জগদ্ধাত্রী সরকারের চেষ্টায় চার হাত এক হল শারীরিক প্রতিবন্ধী বৈশালী এবং অভিজিতের

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২০ নভেম্বরে: অবশেষে ইসলামপুর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা জগদ্ধাত্রী সরকারের চেষ্টায় চার হাত এক হল শারীরিক প্রতিবন্ধী বৈশালী এবং অভিজিতের। এমনই ঘটনার সাক্ষী থাকল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের সিদ্ধেশ্বরী কালী মন্দির।

এই বিয়েটি ছিল অন্যদের থেকে একদমই আলাদা, কারণ একজন শারীরিক প্রতিবন্ধীকে ছোট থেকে মানুষ করে তার দুই হাতকে চারহাত করা এবং সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনা। এদিন উভয়পক্ষের আত্মীয়-স্বজন এবং ইসলামপুরের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বিবাহটি সম্পন্ন হয়।

এদিন ইসলামপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জগদ্ধাত্রী সরকার যার তত্ত্বাবধানে এই বিয়েটি অনুষ্ঠিত হয় তিনি জানান, এই বিয়েটিতে প্রত্যক্ষভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন ইসলামপুর বিজ্ঞান মঞ্চ সহ ইসলামপুর সিদ্ধেশ্বরী কালী মন্দির কর্তৃপক্ষরা এবং ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়। তিনি আরও জানান, শারীরিকভাবে প্রতিবন্ধী বৈশালীর একের পর এক বিয়ের সম্বন্ধ ঠিক হলেও দু-তিন দিন পর তা ভেঙ্গে যেতো, অবশেষে পাত্রী বৈশালীর এক বান্ধবী জগদ্ধাত্রী সরকারকে জানান যে একজন শারীরিক প্রতিবন্ধী পাত্রর জন্য একজন শারীরিক প্রতিবন্ধী পাত্রীর সন্ধান চলছিল। জগদ্ধাত্রী সরকার সেই সূত্রে পাত্র পক্ষের সঙ্গে যোগাযোগ করে বৈশালী এবং অভিজিতের চার হাত এক করা সম্ভব হয়। অবশেষে ইসলামপুর সিদ্ধেশ্বরী কালী মন্দির তাদের সুষ্ঠভাবে বিবাহ সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *