প্রসূতির জরুরি প্রয়োজনে মাঝরাতে রক্ত দিতে ছুটলেন প্রধান শিক্ষক 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৫ আগস্ট:
আবারও মানবিক মুখ দেখল মেদিনীপুর শহর। মেদিনীপুর শহরের সঙ্গতবাজার এলাকার সন্তান সম্ভবা গৃহবধূ সাইন আক্তারের জরুরি প্রয়োজনে মঙ্গলবার বর্ষামুখর মাঝরাতে মেদিনীপুর জেলা হাসপাতাল রক্ত দিয়ে গেলেন মেদিনীপুর কুইজ কেন্দ্রের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সম্পাদক তথা শালবনী ব্লকের কলাইমুড়ি নেতাজী সুভাষ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক সুভাষ জানা।

ওই হাসপাতালে চিকিৎসাধীন সন্তান সম্ভবা গৃহবধূ সাইন আক্তার। চিকিৎসার জরুরি প্রয়োজনে মঙ্গলবার রাতে ‘বি’ পজেটিভ রক্তের প্রয়োজন হয়। মেদিনীপুর ব্লাড ব্যাঙ্কে ‘বি’ পজিটিভ রক্ত মজুত ছিল না। রক্তের জন্য মঙ্গলবার রাত ১১টা ৪০মিনিট নাগাদ রোগীর আত্মীয়রা যোগাযোগ করেন মেদিনীপুর কুইজ কেন্দ্রের সদস্য সুদীপ কুমার খাঁড়ার সঙ্গে। তিনি যোগাযোগ করেন ‘বি’ পজিটিভ গ্রুপের সুভাষ জানার সঙ্গে। কাল বিলম্ব না করে বৃষ্টি ভেজা রাতে গায়ে বর্ষাতি চাপিয়ে রাত
১২টা নাগাদ হাজির হন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক। সুভাষবাবু রক্তদানের কাজ সাড়ে বারোটার মধ্যে সম্পন্ন হয়ে যায়। রক্তদান করার জন্য সুমিতবাবুকে রোগীর পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা জানিয়েছেন। করোনা আবহের মাঝে এই নিয়ে  দ্বিতীয়বার রক্ত দিলেন সুভাষ বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *