তৃতীয় লিঙ্গদের প্রধানকে গুলি করে খুন নিমতায়

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ২ আগস্ট: ভরসন্ধ্যা বেলা তৃতীয় লিঙ্গদের প্রধানকে গুলি করে খুন করার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল উত্তর দমদম পৌর এলাকায়। রবিবার রাতে নিমতা থানার অন্তর্গত উত্তর দমদম পুরসভার তিন নম্বর ওয়ার্ডের ছোটফিঙ্গার সাবিত্রী পল্লীতে দুষ্কৃতীদের গুলিতে আহত হন সুমনা ধর নামে এক বৃহন্নলা।

জানাগেছে, রবিবার সন্ধ্যায় সুমনা ধর বাড়ি ফিরছিলেন তখন তাকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

উত্তর দমদমের ওই এলাকায় বসবাসকারী অন্যান্য তৃতীয় লিঙ্গদের মধ্যে সুমনা প্রধান ছিলেন, ফলে এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন অন্যান্যরা।

জানাগেছে, বাইকে চেপে দুষ্কৃতীরা আসে ও তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ। তার শরীরে তিনটি গুলি লাগে। তবে কি কারনে সুমনাকে গুলি করা হল, তা নিয়ে ধোঁয়াশায় স্থানীয়রা। এখন সুমনার সঙ্গীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার তদন্ত শুরু করেছে নিমতা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *