সাথী দাস, পুরুলিয়া, ১৬ মে: এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল রঘুনাথপুর থানার দিগনগর গ্রামে। আজ সকালে গ্রামের একটি পুকুর পাড়ের গাছে ওই প্রৌঢ়ের ঝুলন্ত দেহ দেখতে পান বাসিন্দারা। তাঁদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথপুর থানার পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম মানিক বাউরী। বয়স প্রায় ৫০ বছর। তাঁর বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলার কাতরাস এলাকায়। তিনি এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন কয়েক দিন আগে। মানসিক অবসাদগ্রস্ত হয়েই আত্মঘাতী হন ওই প্রৌঢ় বলে পুলিশের প্রাথমিক অনুমান।

