আশিস মণ্ডল, সিউড়ি, ২০ মার্চ: জেলা তথ্য সংস্কৃতি দফতরের নৈশ প্রহরীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হল সিউড়ি থেকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সিউড়িতে। নৈশ্য প্রহরীর নাম গৌতম দাস (৪৫)। তিনি একটি বেসরকারি সংস্থার অধীনে জেলা তথ্য সংস্কৃতি দফতরে কাজ করতেন। তার বাড়ি স্থানীয় হুসনাবাদ এলাকায়।
রবিবার সকালে চতুর্থ শ্রেণির এক কর্মী অফিসে গিয়ে তাকে অফিসের সিলিং ফ্যানে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখেন। তিনিই খবর দেন মৃতের দাদা তপন দাসকে। তপনবাবু বলেন, “দীর্ঘ দিন ধরে ওদের পারিবারিক গণ্ডগোল চলছিল। তারই মধ্যে এদিন এই দুঃসংবাদ পেলাম। আমার মনে হয় পারিবারিক গণ্ডগোলের জেরেই আত্মহত্যা করেছে”। খবর পেয়ে দমকল কর্মীরা দরজা ভেঙ্গে মৃতদেহ উদ্ধার করে।

