গোপীবল্লভপুরে বাড়ির গোডাউন থেকে উদ্ধার বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৫ জুলাই: গোপীবল্লভপুরে উদ্ধার হল এক বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ। পুলিশ সুত্রে জানা গেছে মৃত বৃদ্ধার নাম চারুবালা ঘোষ। বয়স ৭৬ বছর। বাড়ি গোপীবল্লভপুর ১নং ব্লকের বর্গীডাঙাতে। বৃহস্পতিবার সকালে ওই বৃদ্ধা বাড়ির গোডাউনে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। পরে গোপীবল্লভপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধারকে করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মৃতার ছেলে রবিন্দ্রনাথ ঘোষ বলেন, আজকে সকাল থেকে মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে বাড়ির মধ্যে থাকা গোডাউনে মায়ের ঝুলন্ত দেহ দেখতে পাই। মা কেন আত্মহত্যা করেছেন জানি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *