স্কুল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার রঘুনাথপুরের মৌতোড়ে

সাথী দাস, পুরুলিয়া, ২৫ মে: এক স্কুল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার রঘুনাথপুর থানার মৌতোড় গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতা ওই ছাত্রীর নাম সন্তোষী বাউরি। প্রায় ১৪ বছর বয়সী মৌতোড় গ্রামের বাসিন্দা ওই কিশোরী স্থানীয় মানদা সুন্দরী উচ্চতর বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

আজ তার বাড়ির কড়ি কাঠ থেকে গলায় ওড়নায় ফাঁস লাগানো দেহটি উদ্ধার হয়। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রঘুনাথপুর থানার পুলিশ জানিয়েছে, কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল ওই কিশোরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *