অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২২ জুন:
এক নার্সের ঝুলন্ত মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য। পুলিশ সুত্রে জানা যায় মৃত্যু ওই নার্সের নাম সাগরিকা ভঞ্জ( ২৩)। বাড়ি পশ্চিম মেদিনীপুরের নারাণগড়ে। তিনি গোপীবল্লভপুর ২নং ব্লকের তপসিয়া গ্রামীণ হাসপাতালের কর্মরত ছিলেন। কিছুদিন ধরে তিনি ঝাড়গ্রামে বিশেষ প্রশিক্ষণের কারণে ঘোড়াধরা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। সেখানে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখে তার প্রতিবেশীরা। তার পরে পুলিশ ও পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়।পরিবারের লোকের দাবি আত্মহত্যা নয়, খুন করা হয়েছে তাদের বাড়ির মেয়েকে। তাদের বক্তব্য, দুহাতের শিরা কাটা ছিল। ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

