খড়্গপুরে রেল কোয়ার্টারের সামনে থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের ফোর্থ লেন রেলওয়ে কোয়ার্টারের সামনে থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খড়্গপুর টাউন থানার পুলিশ সূত্রে জানা গেছে, ফোর্থ লেন রেল কোয়ার্টারের সামনে থেকে রবিবার সকালে ৪৬ বছর বয়সী মৃত্যুঞ্জয় চক্রবর্তী নামে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। 

মৃত্যুঞ্জয়বাবু বিয়েবাড়ি সহ বিভিন্ন অনুষ্ঠানে রান্নার কাজ করতেন এবং বেশিরভাগ সময় মদ্যপান করে পরিবারের লোকজনদের সঙ্গে ঝগড়াঝাঁটি করতেন বলে তার ছেলে বিশ্বজিৎ চক্রবর্তী জানিয়েছেন। তবে কি কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন তা সম্পূর্ণ অজানা। ঘটনার তদন্ত শুরু করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *