নোয়াপাড়া থানার মহিলা হোমগার্ডের ঝুলন্ত দেহ উদ্ধার, উত্তেজনা গারুলিয়ায়

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর, ২৮ জুন :
নিজের ফ্ল্যাট থেকে হোমগার্ড ঊমা দাস হালদারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। তিনি নোয়াপাড়া থানার হোমগার্ড ছিলেন। এই ঘটনায় চাঞ্চল্য গারুলিয়ায়।

জানা গিয়েছে, সোমবার গাড়ুলিয়া মেন রোডের পিনকল মোড়ের একটি আবাসন থেকে উদ্ধার করা হয় এই মহিলা হোমগার্ডের ঝুলন্ত মৃতদেহ। পরিবারের লোকের অভিযোগ, তাদের জামাই তাদের মেয়েকে রোজ মারধর করতো। তারপরই তাকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে। উমা দাস হালদার নোয়াপাড়া থানার হোমগার্ডে কর্মরত ছিলেন। সোমবার সকালে ডিউটিতে যোগ না দেওয়ায় সন্দেহ হয় তার সহকর্মীদের। বেশ কয়েকবার ফোন করা হলেও তার কোনো উত্তর পাওয়া যায়নি। এরপর পরিবারের লোকজনকে খবর দেয় তার সহকর্মীরা। পরিবারের থেকেও বেশ কয়েকবার ফোন করা হলে তারাও কোনো উত্তর পাননি। ফলে সন্দেহ হয় পরিবারের। তারপর সোমবার সন্ধ্যের পর নোয়াপাড়া থানার পুলিশের সহযোগিতায় ফ্ল্যাটের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঊমার মৃতদেহ।

পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই ঊমার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত তার স্বামী সৌমেন কুমার মন্ডল। দোষীর কঠোর শাস্তির দাবিতে পুলিশের দ্বারস্থ মৃতার পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *