আমাদের ভারত, মেদিনীপুর, ১০ আগস্ট: গোয়ালতোড়ের পাটাসোলের জঙ্গল থেকে মঙ্গলবার দুপুরে পুলিশ এক কিশোর ও কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, তাদের নাম সৌগত মাহাতো (১৭) ও মৌমিতা মাহাতো (১৮)। দুজনেরই বাড়ি পাটাসোল গ্রামে। সোমবার বিকাল থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে জানাগেছে।
আজ সকালের পর কিছু লোক জঙ্গলে গেলে একটি গাছের ডালে ওড়নার ফাঁস লাগিয়ে তাদের ঝুলতে দেখলে গ্রামবাসীরা পুলিশে খবর দেন। এরপর পুলিশ জঙ্গল থেকে ঝুলন্ত মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুই পরিবারের পক্ষ থেকে প্রেমে বাধা দেওয়ার কারণেই এই আত্মহত্যা বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশ।

