চন্দ্রকোনায় এক কিশোরী এবং যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

জে মাহাতো, মেদিনীপুর, ২১ মে: চন্দ্রকোনায় ১ দিনে পরপর ২ টি ঝুলন্ত দেহ উদ্ধার করেছে চন্দ্রকোনা থানার পুলিশl  ২১ মে শুক্রবার  চন্দ্রকোনা পৌরসভার ৭ নং ওয়ার্ড এলাকার নতুন হাট এবং চন্দ্রকোনা পৌরসভার ৩ নং ওয়ার্ড ঠাকুরবাড়ি এলাকায় বাড়ির ভেতর থেকে ঝুলন্ত দেহ দুটি উদ্ধার হয়l মৃত এক কিশোরীর নাম সুস্মিতা সাঁতরা (১৭) l  খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় চন্দ্রকোনা টাউন থানার পুলিশ, নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়l  পুলিশের প্রাথমিক অনুমান কোনো বিবাদের জেরে আত্মঘাতী হয়েছে ঐ নাবালিকা।

অন্যদিকে  দুপুরবেলা এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়  চন্দ্রকোনা পৌরসভার ৩ নং ওয়ার্ড ঠাকুর বাড়ি বাজার এলাকায়l এদিন দুপুর নাগাদ বাড়ির ভেতর থেকে যুবকের  ঝুলন্ত দেহ উদ্ধার করে  চন্দ্রকোনা থানার পুলিশl  মানসিক অবসাদের জেরে আত্মঘাতী বলে পুলিশের প্রাথমিক অনুমানl বিষয়টি খতিয়ে দেখছে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ অধিকারীকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *