প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের সাথে দেখা করলেন রাজ্যপাল

আমাদের ভারত, হাওড়া, ১১ ডিসেম্বর: প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের সাথে দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। হাওড়ার শিবপুরে তার বাড়িতে যান সস্ত্রীক রাজ্যপাল।

সেখানে হাওড়া পুরসভার ভোট প্রসঙ্গে তিনি বলেন, ভোট পরিচালনার দায়িত্বে আছে রাজ্য নির্বাচন কমিশন। হাওড়া ও বালি পুরসভার বিভাজন বিষয়টি বিচারাধীন আছে। আমি গত ২৪ নভেম্বর বিধানসভার অধ্যক্ষের কাছে কিছু তথ্য জানতে চাই। কিন্তু এখনও পর্যন্ত কোনও উত্তর পাইনি। অথচ উল্টে আমার বিরোধিতা করা হচ্ছে।যেটা আমার ভালো লাগছে না। প্রয়োজন হলে বিল রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। এর পাশাপাশি তিনি বলেন, বিএসএফের মত আধা সামরিক বাহিনী দেশের সুরক্ষাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।রাজ্যের সীমান্ত এলাকাগুলো অত্যন্ত সংবেদনশীল, যেখানে কেন্দ্রীয় ভাবে ৫০ কিমি সুরক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে রাজ্য কেন ১৫ কিমির কথা বলছে। মুখ্যমন্ত্রী কেন সংঘর্ষের পরিস্থিতি তৈরি করছেন। রাজ্যের উচিত বিএসএফের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করা।

আজ নারায়ণ দেবনাথের সঙ্গে দেখা করার পর রাজ্যপাল বলেন, তিনি প্রবীণ এই শিল্পীর আশীর্বাদ নিয়ে গেলেন। তাঁর চিকিৎসার জন্য রাজভবন থেকেও ব্যবস্থা করা হবে। তাঁকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছে। তবে স্মারক কেন আসেনি এ প্রসঙ্গে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *