রাজ্যপাল থেকে প্রাক্তন রাজ্যপাল— সামাজিক মাধ্যমে জানালেন রাম নবমীর শুভেচ্ছা

আমাদের ভারত, ১০ এপ্রিল: পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর থেকে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় রবিবার রাম নবমীর শুভেচ্ছা জানালেন।

রাজ্যপাল ধনকর টুইটারে লিখেছেন, “সবাইকে রাম নবমীর শুভেচ্ছা। ভগবান শ্রী রামের কৃপায় সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসুক। জয়
শ্রীরাম!”

প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় ফেসবুকে এদিন লিখেছেন, “আজ রামনবমী। পুরুষোত্তম
শ্রীরামচন্দ্রের জন্মদিন। যে রামচন্দ্র জীবনের অশেষ কীর্তির মধ্যে লঙ্কা অভিযানের আগে মা দুর্গার অকাল বোধন করেছিলেন। সেই অকাল বোধনই আজকের বাঙালি হিন্দুর প্রধান উৎসব দুর্গাপুজো। জয় শ্রীরাম! দুর্গা মায়ি কি জয়। দুর্গাপুজো বামপন্থীদের ‘শারদোৎসব’ নয়।” পোস্ট করার ৬ ঘন্টা পর, সন্ধ্যা সাড়ে ছটায় লাইক, মন্তব্য ও শেয়ারের সংখ্যা হয়েছে যথাক্রমে ৯৫২, ৬২ ও ১৫।

‘হিন্দু সংহতি’-র সভাপতি দেবতনু ভট্টাচার্য টুইটারে লিখেছেন, “নিশিচর হীন করেঙ্গে ধরতী ইয়হ পণ হ্যায় শ্রীরাম কা, যব তক কামনা পূরণ নেহি হোগা, সময় নেহি বিশ্রাম কা। জয় শ্রীরাম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *