নিরাপত্তার দাবিতে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের দ্বারস্থ স্বর্ণ ব্যবসায়ীরা

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৭ ডিসেম্বর: মালদহে সোনার দোকানে ডাকাতির ঘটনার পর আতঙ্কে রয়েছে জলপাইগুড়ির স্বর্ণ ব্যবসায়ীরা। বুধবার নিরাপত্তার দাবি তুলে জলপাইগুড়ি জুয়েলারি আসোসিয়েশন জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলো। সোনার গয়না ব্যবসায়ীদের দাবি, দোকান এলাকায় দিনে, রাতে সব সময় পুলিশি টহল দিতে হবে যাতে নিরাপত্তার বজায় থাকে।

জলপাইগুড়িতে সোনার গয়না মানেই ডিবিসি রোড। এখানে অসংখ্য সোনার দোকান রয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, এখানে পুলিশি নিরাপত্তা খুব একটা দেখা যায় না। আর এর জেরে আতঙ্কে রয়েছেন সোনা ব্যবসায়ীরা। এদিন শহরের ব্যবসায়ীরা একজোট হয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হলেন।

আসোসিয়েশনের সম্পাদক বিকাশ দাস বলেন, “সারা রাজ্যে বিভিন্ন সময়ে সোনার দোকানে ডাকাতি ঘটনা ঘটছে। দুষ্কৃতিরা গুলিও চালাচ্ছ, অনেক প্রাণহানিও ঘটছে। দিনের বেলায়তেও ডাকাতির ঘটনা ঘটছে। এর জেরে আমরা খুবই আতঙ্কে রয়েছি। কারও দোকানে ডাকাতি হলে আবার ওই ব্যবসায়ীর পক্ষে ঘুরে দাঁড়ানো খুবই কঠিন হয়ে পড়ে। এই কারণে পুলিশি টহল বাড়ানো ও নিরাপত্তার দাবি জানাতে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছি। অন্যদিকে গতকাল মালদহে যে ডাকাতির ঘটনা ঘটেছে তাতেও আমরা আতঙ্কিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *