ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রেখে স্বাধীনতা দিবস পালনে মাতলেন বাঁকুড়ার স্বর্ণ শিল্পীরা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৫ আগস্ট: ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রেখে স্বাধীনতা দিবস পালনে মাতলেন বাঁকুড়ার স্বর্ণ শিল্পীরা। এই উপলক্ষে বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির বাঁকুড়া শাখার উদ্যোগে আজ সকালে এক বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করা হয়। শহরের প্রায় তিন শতাধিক স্বর্ণ শিল্পী ও ব্যবসায়ী হাতে জাতীয় পতাকা নিয়ে এই কর্মসূচিতে যোগ দেন। এছাড়াও স্বর্ণ শিল্পী পরিবারের একদল ক্ষুদে ক্যারাটে শিক্ষার্থী এই কর্মসূচিতে যোগ দেন।স্বাধীনতা দিবস উপলক্ষে স্বর্ণ শিল্পীদের এই অভিনব প্রয়াস এক নজির সৃষ্টি করে।

সমিতির সভাপতি দামোদর দে বলেন, স্বাধীনতা দিবসের প্রতি দেশের সমস্ত নাগরিকের একটা আবেগ রয়েছে। আমরা প্রতি বছরই এই দিনটিকে মর্যাদার সাথে পালন করে আসছি। আজ সমস্ত ব্যবসায়ী ও শিল্পীরা দোকান বন্ধ রেখে অনুষ্ঠানে মিলিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *