মেদিনীপুর জেলা আদালতের আইনি পরিষেবা কেন্দ্রের উদ্যোগে কিশোরীকে ফিরিয়ে দেওয়া হল তার পরিবারের কাছে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিমা মেদিনীপুর, ১৭ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুরের কেশপুরের এক ছাত্রীকে জোর করে তুলে নিয়ে যাওয়ার ২১ দিন পর মেদিনীপুর জেলা আদালতের আইনি পরিষেবা কেন্দ্রের উদ্যোগে আজ তাকে ফিরিয়ে দেওয়া হল তার পরিবারের কাছে। নিজের মেয়েকে ফিরে পেয়ে খুশি মেয়েটির বাবা।

জানা গেছে, গত মাসের ২৭ তারিখ দশম শ্রেণিতে পাঠরতা এই কিশোরীকে নাকে গ্যাস জাতীয় কিছু দিয়ে অজ্ঞান করে তুলে নিয়ে যায় আনন্দপুর গ্রামের এক যুবক। জেলা আইনি পরিষেবা কেন্দ্রের আইনি স্বেচ্ছাসেবক সুমঙ্গল মুখার্জির সহযোগিতায় ওই রাতেই মেয়েটিকে উদ্ধার করে আনন্দপুর থানার পুলিশ। পরে জেলা জজ কোর্টের এক বিচারকের নির্দেশে নাবালিকা মেয়েটিকে সরকারি হোমে পাঠানো হয়। আজ জেলা আইনি পরিষেবা কেন্দ্রের সহযোগিতায় ওই নাবালিকাকে তার বাবা মার হাতে তুলে দেওয়া হয়।

মেয়েটি জানায়, সে তার বাড়ি থেকে পড়াশোনা করেই এই বছরে মাধ্যমিক পরীক্ষা দিতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *