কিশোরীকে একাধিকবার ধর্ষণ বাবার, গর্ভপাত করায় গোপালনগরে গ্রেফতার চিকিৎসক

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২ জানুয়ারি: বাড়িতে একা পেয়ে দীর্ঘ দিন ধরে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। গর্ভপাত করানোর অভিযোগে গ্রেফতার চিকিৎসক। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার বৈরামপুর এলাকায়। কিশোরীর অভিযোগের ভিত্তিতে চিকিৎসককে গ্রেফতার করেছে গোপালনগর থানার পুলিশ। অভিযুক্ত বাবা সঞ্জীব বিশ্বাস পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৈরামপুরের ওই কিশোরী নবম শ্রেণির ছাত্রী। মা কাজের সূত্রে ভিন রাজ্যে থাকে। বাড়িতে বাবা ও মেয়েই থাকত। সেই সুযোগ নিয়ে মেয়েকে একা ঘরে পেয়ে গত ছয় মাস ধরে ধর্ষণ করেছে বলে অভিযোগ। গত তিন মাস ধরে কিশোরী গর্ভবতী। স্থানীয় এক কোয়াক ডাক্তারকে বাড়িতে ডেকে শনিবার তাঁর গর্ভপাত করায় বাবা। এরপর ওই কিশোরী অসুস্থ হয়ে পড়ে। ঘটনার কথা জানাজানি হতেই এলাকা ছেড়ে পালিয়ে যায় তার বাবা। কিশোরীর অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে ওই কোয়াক ডাক্তার অধীর রঞ্জন অধিকারীকে গ্রেফতার করে গোপালনগর থানার পুলিশ। অভিযুক্ত বাবা সঞ্জীব বিশ্বাসের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *