জামাকাপড় ও শিশুদের খেলনার সম্ভারে ‘উপহারের দেওয়াল’ পুরুলিয়ার রোটারী ক্লাবের

সাথী দাস, পুরুলিয়া, ২৬ সেপ্টেম্বর: প্রাক শারদ উৎসবে আর্থিক অসচ্ছল পরিবারের হাতে জামাকাপড় ও শিশুদের হাতে খেলনা তুলে দিল পুরুলিয়ার রোটারি ক্লাব। উৎসবের আনন্দে সবাইকে সামিল করতেই এই বিশেষ উদ্যোগ নিল তারা।

করোনাকালে কাজ হারিয়েছেন বহু মানুষ। হাতে অর্থের টান রয়েছে। এই পরিস্থিতিতে আসন্ন শারদীয়া উৎসবের আবহ তৈরি হচ্ছে। পুজোয় অসচ্ছল পরিবারের অভিভাবকরা ছেলে মেয়ে ও অন্য সদস্যদের নতুন বস্ত্র কিভাবে তুলে দেবেন সেই চিন্তায় দিন কাটছে তাঁদের। আর সেই কথা চিন্তা করে শারদীয় উৎসব উপলক্ষ্যে এই সব মানুষের জন্য নতুন বস্ত্র তুলে দিতে অভিনব উদ্যোগ নিল পুরুলিয়ার ওই সমাজসেবী ক্লাবটি।

এদিন পুরুলিয়া শহরের সাহেব বাঁধের কাছে ওই সংস্থার কার্যালয়ের বাইরে ‘উপহারের দেওয়াল’ সাজিয়ে বস্ত্র ও জন্য খেলনা বিতরণ করল তারা। বিনামূল্যে প্রতিটি মানুষ তাঁদের পছন্দ মত একটি করে বস্ত্র নিয়ে যাওয়ার সুযোগ করে দেয় তারা।

উদ্যোগী ক্লাবের কর্মকর্তা অজিত কুমার সরাওগী বলেন, “উৎসবে কেউ যেন আনন্দ উপভোগ থেকে বঞ্চিত না থাকে ওই পরিবারের মুখে হাসি ফোটাতে এই অভিনব ভাবনা। ক্লাবের সদস্যরা তাদের জিনিস দিয়েই এই উপহারের দেওয়াল সাজিয়েছেন।”

এদিন নতুন বস্ত্র, শিশুরা নতুন খেলনা হাতে পেয়ে বেজায় খুশি আট থেকে আশি সবাই।

ক্লাবের সম্পাদক দীনেশ মল জানান, “পুজোর আগে আরও এই উপহার দেওয়াল জনসমক্ষে রাখা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *